চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৪:০০

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সাধারণ ছুটি।

এরপর ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি নির্ধারিত আছে। মাঝখানে কেবল ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা ছিল।১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণার পর সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকেই টানা সাত দিনের লম্বা ছুটিতে চলে যেতে পারবেন।

এই সিদ্ধান্তের ফলে ১৬ মার্চ অফিস করার পরই ঈদের আমেজ শুরু হয়ে যাবে সচিবালয়সহ সব সরকারি দপ্তরগুলোতে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ায় ৩০ রোজা পূর্ণ হওয়া সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading