মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৬:৪০

মধ্যপ্রাচ্য সংঘাত ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মধ্যস্থতার জন্য একজন বিশেষ দূত পাঠাবে চীন। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিপক্ষদের এ কথা জানান। খবর রয়টার্সের।

তার মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, এই অঞ্চলে সংঘাত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

চীনের মন্ত্রণালয় সৌদি মন্ত্রীর সাথে এক ফোনালাপে ওয়াংকে উদ্ধৃত করে বলেছে, চীন সৌদি আরবের সংযম এবং শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য নিরসনের উপর জোর দেয়ার জন্য কৃতজ্ঞ।

এদিকে, সিনহুয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) এক দৈনিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, চীন মধ্যপ্রাচ্যের প্রাসঙ্গিক সংঘাতে জড়িত সকল পক্ষের সাথে যোগাযোগ বজায় রাখতে, মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করতে এবং ঐক্যমত্য তৈরি করতে কাজ চালিয়ে যাবে।

মার্কিন আমেরিকা ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং এই মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসানের জন্য কাজ করার জন্য চীন মধ্যপ্রাচ্য ইস্যুতে চীনা সরকারের বিশেষ দূত ঝাই জুনকে এই অঞ্চলে পাঠাবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading