ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোক জানাল ইন্ডিয়া

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোক জানাল ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৫৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ইন্ডিয়া। বৃহস্পতিবার (৫ মার্চ) পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সাথে দেখা করেন এবং খামেনির মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেন।

এনডিটিভি বলছে, এই পদক্ষেপ দিল্লির অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দেয়, যারা খামেনির মৃত্যুতে ইসরাইল-আমেরিকা বিমান হামলার নিন্দা করেনি এবং আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার জন্য বিরোধী দলের তীব্র দাবির মুখেও নীরবতা বজায় রেখেছে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন, যা পশ্চিম এশীয় অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দেয়।

ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে মিসরি দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেন।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ইন্ডিয়া সর্বদা এই ধরনের বিরোধের সমাধান খুঁজে বের করার জন্য সংলাপ এবং কূটনীতির আহ্বান জানিয়েছে।’

ইন্ডিয়ার বিরোধী দলগুলো ইরানের সাথে নয়াদিল্লির দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে ইঙ্গিত করে হামলার বিরোধীতা করার দাবি জানিয়েছিল।

এক সময় ইন্ডিয়া তার তেলের ১৩ শতাংশ ইরান থেকে ক্রয় করত এবং উল্লেখযোগ্য বাণিজ্য পরিচালনা করত। যা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসায় ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর তীব্রভাবে হ্রাস পেয়েছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading