প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, আপডেট ২১:৪০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম এবং তার আত্মীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ফোন করার ঘটনায় সতর্কবার্তা জারি করেছে প্রতিমন্ত্রীর দপ্তর। এ ঘটনায় ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সম্পর্কে সতর্কীকরণ করা হয়।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করে এ বিষয়ে এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে, ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কিংবা তার আত্মীয় পরিচয় প্রদান করে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোনকল করা হচ্ছে।

ওই ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা প্রদান করা হবে মর্মে আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবগত করা যাচ্ছে যে, প্রতিমন্ত্রী কিংবা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয় না।

এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading