দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান আজ ষষ্ঠ

দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান আজ ষষ্ঠ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ মার্চ, ২০২৬, আপডেট ০৯:০৫

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। গত দুদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা বাংলাদেশের ঢাকার অবস্থান আজ ষষ্ঠ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী বিশ্বে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ১৭২। এমন স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী আজ তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ২২৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’। দূষণ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা শহর।

এদিকে, ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা, ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৬৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের উহান, একই স্কোর নিয়ে নবম অবস্থানে সেনেগালের ডাকার, ১৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে ইরাকের বাগদাদ।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এছাড়াও ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading