জরুরি খরচ বহনের সামর্থ্য থাকতে হবে পর্যটকদের আমেরিকা ভ্রমণে: মা‌র্কিন দূতাবাস

জরুরি খরচ বহনের সামর্থ্য থাকতে হবে পর্যটকদের আমেরিকা ভ্রমণে: মা‌র্কিন দূতাবাস

উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৫৫

আমেরিকার করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে আমেরিকা ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ‌্য হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

শ‌নিবার (৭ মার্চ) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এ তথ‌্য জানানো হ‌য়ে‌ছে।

মা‌র্কিন দূতাবা‌সের বার্তায় উল্লেখ করা হয়, আমেরিকা ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে, ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে কিনা।

আমেরিকার করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে আমেরিকা ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

এর আগে আমেরিকা দ্রুত ভিসা বা গ্রিন কার্ড পেতে চাইলে এখন থেকে বেশি খরচ গুনতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) ১ মার্চ থেকে প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানোর নতুন নিয়ম কার্যকর করেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading