ফিলিপাইনে নির্বাচনি সম্মেলনে যোগ দেবে ইসি

ফিলিপাইনে নির্বাচনি সম্মেলনে যোগ দেবে ইসি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ০৯:০০

এশিয়ান ইলেকটোরাল স্টেকহোল্ডার ফোরামের (এইএসএফ) আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ফিলিপাইন যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সম্মেলনে ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার অংশ নেবেন।

রবিবার (৮ মার্চ) ইসির এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, সেভেনথ এশিয়ান ইলেকটোরাল স্টেকহোল্ডার ফোরামের (এইএসএফ) সম্মেলন আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ফিলিপাইনে মেলিনায় অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন আয়োজিত ওই সম্মেলনে সকল খরচ বহন করবে ফিলিপাইন নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে বিমান ভাড়া।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামানও সফর সঙ্গী হবেন। তারা ২০ এপ্রিল দেশত্যাগ করে ফিরবেন ২৪ এপ্রিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading