যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় থাকছে অস্ত্রধারী পুলিশ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় থাকছে অস্ত্রধারী পুলিশ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ১৯:১০

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ মোতায়েনের পাশাপাশি বাস মালিকরা যাতে কোনোভাবেই বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও কঠোর তদারকি করা হবে।

সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, এবারের ঈদে যাত্রীদের জন্য হেল্পডেস্ক ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

এছাড়া, ঢাকা থেকে বের হওয়ার পথগুলো বিশেষ করে গাজীপুর রুটে যানজট কমাতে একমুখী চলাচলের ব্যবস্থা করার কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার আশ্বস্ত করেন, অতীতের বিড়ম্বনা রোধ করে জনগণকে একটি নিরাপদ ও ঝামেলামুক্ত ঈদ উপহার দিতে সরকার বদ্ধপরিকর।

এছাড়া, মলম পার্টির দৌরাত্ম্য রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলেও সভায় জানানো হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading