ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ
উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ১৯:০৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দুইজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একজন প্রসিকিউটর পদত্যাগ করেছেন।
সোমবার (৯ মার্চ) দুপুরে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।নতুন দুই প্রসিকিউটর হলেন মর্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।উপ-সলিসিটর মো. মাহারুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।
এদিন প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার। তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ছিলেন।
ইউডি/এআর

