ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন, যে বার্তা দিল চীন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন, যে বার্তা দিল চীন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট :০৭

ইরানের নতুন সর্বোচ্চ নেতা দেশটির সংবিধানের আলোকে নির্বাচিত হয়েছে বলে মনে করে চীন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন।সোমবার (৯ মার্চ) এক প্রতিক্রিয়ায় চীনা মুখপাত্র বলেন, আমরা এ সম্পর্কিত সংবাদগুলো লক্ষ্য করছি। ইরান তাদের সংবিধানের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে। বেইজিং কোনো অজুহাতে অন্য দেশগুলোর ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে।এর আগে সোমবার ইরানের বিশেষজ্ঞ পরিষদ এক বিবৃতিতে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর সংবিধানের আলোকে এই উত্তরসূরি বেছে নিয়েছে ইরান।এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমি নিশ্চিত যে আপনি আপনার পিতার কাজকে সগৌরবে অব্যাহত রাখবেন এবং ইরানি জনগণকে মারাত্মক চ্যালেঞ্জের মুখেও ঐক্যবদ্ধ রাখবেন।তেহরানের প্রতি মস্কোর অকুণ্ঠ সমর্থন ও সংহতি অব্যাহত থাকবে বলেও জানান পুতিন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading