ঢাবিতে ইমির মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ২১:৫০
‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে আটটায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন।এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, আমরা দাঁড়িয়েছি একের পর এক যে মব সন্ত্রাস সেই মাব সন্ত্রাসের দৌড়াত্ব এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে থানার মধ্যে সেই সন্ত্রাসী কার্যক্রমটা চলছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের একজন কর্মীকেও মিথ্যা মামলায় রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে যেমনটা করা হতো শেখ হাসিনার আমলে সেই একই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি বর্তমান পুলিশের এবং বর্তমান সরকারের।
বাহাউদ্দিন শুভ বলেন, আমরা চাই পুলিশ প্রশাসন সঠিক প্রক্রিয়ায় সঠিক ন্যাজ্য তদন্তের ভিত্তিতে যে কোন ব্যাপারে একশন নিবে যদি কেউ কোন ফজদারী অপরাধ করে থাকে তাহলে অবশ্যই পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত এবং তার ব্যাপারে আদালতের বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে সাজা হওয়া উচিত।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, যদি এভাবেই ঘটতে থাকে তাহলে আমরা ছাত্র ইউনিয়ন সারা দেশের শিক্ষার্থী ও জনতাকে সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাবো।
ইউডি/এআর

