বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন এফ এম সিদ্দিকী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, আপডেট ১১:৫০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী)।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব সঞ্জীব দাশ।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সালের ১২ নম্বর অধ্যাদেশ দ্বারা সংশোধিত) অনুযায়ী অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তাঁর মেয়াদ হবে চার বছর। তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও উপাচার্য পদের অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে আইন অনুযায়ী উপাচার্যের দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা শিক্ষা ও চিকিৎসাসেবায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading