আইসিইউতে ছিলেন সালমান খানের বাবা, কেমন আছেন এখন?
উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ১৩:২৫
বলিউড মেগাস্টার সালমান খানের বাবা সেলিম খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন ১৭ ফেব্রুয়ারি। চিত্রনাট্যকার অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খানের অবস্থা এখন কিছুটা ভালো বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হতে পারে বলে জানা গেছে।
ইন্ডিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন সেলিম খান। রুটিন চেকআপের জন্য আজ সেলিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
প্রসঙ্গত, বলিউডের স্বর্ণযুগের অন্যতম সফল চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা। যার মধ্যে শোলে, জঞ্জির, দিওয়ার, সীতা অর গীতা, ডন’র মতো সিনেমা বলিউড ইতিহাসে মাইলফলক হয়ে আছে।
ইউডি/কেএস

