ইফতারে মুচমুচে চিকেন স্প্রিং রোল

ইফতারে মুচমুচে চিকেন স্প্রিং রোল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ০৯:০০



ইফতারে মুখরোচক খাবার খেতে অনেকেই পছন্দ করেন। স্প্রিং রোল সেরকমই সুস্বাদু এবং মুচমুচে ধরনের একটি খাবার। এটি আপনার ইফতারের স্বাদকে আরও বাড়িয়ে তুলবে।


উপকরণ: ৫০০ গ্রাম হাড়বিহীন মুরগি, ৩ গ্লাস পানি, ৩ টেবিল চামচ ভিনেগার, ৩ টেবিল চামচ মাখন, দেড় চা চামচ আদা এবং রসুনের পেস্ট, ৪টি কাঁচা মরিচ কুঁচি করে কাটা, ১ টি মাঝারি পেঁয়াজ কুঁচি করে কাটা, ২ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ কালো মরিচ গুঁড়ো, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, ১টি মুরগির কিউব, আড়াই কাপ কাপ বাঁধাকপি কুঁচি,২টি মাঝারি ক্যাপসিকাম কাটা, ২ কাপ গাজর কুচি, ১ টেবিল চামচ গসয়া সস ফল ও সবজি

অন্যান্য উপকরণ: ১টি ডিম,স্প্রিং রোল শিট, ভাজার জন্য তেল

প্রস্তুত প্রণালি: একটি প্যানে মুরগি, পানি এবং ভিনেগার যোগ করুন। মুরগি নরম না হওয়া পর্যন্ত ফুটান এবং স্টকটি একপাশে রাখুন। মুরগি কুঁচি করে কেটে নিন। এখন মাখন গলিয়ে, আদা ও রসুনের পেস্ট যোগ করুন এবং এক মিনিট ভাজুন। কাঁচা মরিচ এবং পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত উচ্চ তাপে ভাজুন। এবার ময়দা যোগ করুন এবং এক মিনিট রান্না করুন। তারপর গুঁড়ো কালো মরিচ, লবণ, গুঁড়ো লাল মরিচ, মুরগির কিউব এবং স্টক যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত উচ্চ আঁচে রান্না করুন। এতে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর,সয়া সস যোগ করুন। ভালো করে মিশিয়ে ফিলিংটি একটি প্লেটে ঢেলে দিন। পুরোপুরি ঠান্ডা হতে দিন।

এবার একটি ডিম ফেটিয়ে নিন। একটি স্প্রিং রোল শিট নিন, ফিলিং যোগ করে করে রোল করুন। ডিমে ভিজিয়ে রোলগুলো তেলে ভাজুন। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading