বান্ধবীর প্রাক্তন স্বামীকে বিয়ে, চার বছরের মাথায় ভেঙে গেল সংসার

বান্ধবীর প্রাক্তন স্বামীকে বিয়ে, চার বছরের মাথায় ভেঙে গেল সংসার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ১৩:১৬

চার বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। ২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বাগদান থেকে শুরু করে প্রেমের প্রস্তাব কোনোটিই ভক্তদের কাছ থেকে আড়াল করেননি এই নায়িকা। তবে বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন উঠেছিল।

জানা গেছে, বুধবার (১১ মার্চ) মুম্বাইয়ের বান্দ্রা আদালতে হংসিকা ও সোহেলের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। চার বছরের বিবাহিত জীবনে তাঁদের কোনো সন্তান নেই।

২০২২ সালের ৪ ডিসেম্বর ব্যবসায়ী সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেন হংসিকা। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের পারিবারিক কলহের খবর প্রকাশ্যে আসে। যদিও বিষয়টি নিয়ে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী। উল্লেখ্য, হংসিকাকে বিয়ের আগে সোহেল এই অভিনেত্রীরই বান্ধবী রিংকি আজাজকে বিয়ে করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের সময় অভিনেত্রী নিজের খোরপোশের জন্য কোনো দাবি জানাননি। আদালতের শুনানি শেষে অভিনেত্রীর আইনজীবী আদনান বলেন, ‘বিয়ের পর হংসিকা ও সোহেল দম্পতি কিছুদিন একসঙ্গেই ছিলেন। তবে সম্পর্ক দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা বুঝতে পারেন যে তাঁদের স্বভাব ও চিন্তাভাবনায় অনেক অমিল রয়েছে। ফলে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো।’

জানা গেছে, ২০২৪ সালের ২ জুলাই থেকেই আলাদাভাবে বসবাস করছিলেন হংসিকা ও সোহেল। হংসিকা বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবন শুরু। দীর্ঘ ক্যারিয়ারে হংসিকা দর্শকদের উপহার দিয়েছেন ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’, ‘কিউকি সাস ভি কাভি বহু থি’, ‘সোন পরী’ এবং ‘করিশমা কা করিশমা’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading