ঢাকা-মালে রুটে আবারও ফ্লাইট চালু করল মালদিভিয়ান

ঢাকা-মালে রুটে আবারও ফ্লাইট চালু করল মালদিভিয়ান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ১৩:১০

ঢাকা থেকে মালদ্বীপ রুটে আবারও ফ্লাইট চালু করেছে মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান।

উদ্বোধনী ফ্লাইটটি বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে মালে–ঢাকা–মালে সরাসরি ফ্লাইকে স্বাগত জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালদিভিয়ান জানায়, উদ্বোধনী ফ্লাইটটি একটি এয়ারবাস এ৩২০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হয়। ফ্লাইটের সব সিট পূর্ণ ছিল।

অবতরণের পর সকাল ৬টা ২০ মিনিটে পুনরায় ঢাকা থেকে মালের উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দরে আসা যাত্রীদের স্বাগত জানান মালদিভিয়ানের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট-জিএসএ গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেস–এর কর্মকর্তারা।

প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন টিকিটের ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭,৮৮০ টাকা। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading