মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ২২:০০

সরকার গঠনের ৩০ দিনের মাথায় বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে অধিবেশন শুরু হলেও অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।মির্জা আব্বাসের অসুস্থতার খবরে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন ঢাকা-৮ আসনে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading