উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা নিরাপত্তা পরিষদে

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা নিরাপত্তা পরিষদে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, আপডেট ১৬:২৫

উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) পরিষদ একটি প্রস্তাব পাস করে বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি’।

বার্তা সংস্থা এএফপি জানায়, বাহরাইনের নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এর পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ। তবে ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। প্রস্তাবে ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিষয়ে কিছু বলা হয়নি।

১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দুইটি দেশ ভোটদানে বিরত ছিল) ‘বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে’।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার লক্ষ্যে ইরানের যেকোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবে। এই নৌপথটি বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে আমেরিকা ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোথে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা করে যাচ্ছে ইরান।

প্রস্তাবে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও গুলি চালিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রটি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading