এবার ট্রাম্পের সমালোচনায় জার্মান চ্যান্সেলর
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, আপডেট ২১:৪০
রাশিয়ান তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ‘ভুল’ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
শুক্রবার (১৩ মার্চ) নরওয়ে সফরকালে দেওয়া এক বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া জানান।
চ্যান্সেলর মের্জ বলেন, আমরা বিশ্বাস করি, এ মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে। বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়। আমি জানতে চাই, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি বিরত হবে না।
ইউডি/এআর

