পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২৬৫ কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২৬৫ কোটি টাকা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ মার্চ, ২০২৬, আপডেট ১১:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (৮ থেকে ১২ মার্চ, ২০২৬) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২৬৫ কোটি ৮৯ লাখ টাকা।

‎শনিবার (১৫ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৮.৪০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৭২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৬.২৫ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯.৪২ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ১.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩০.৬১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি ৫৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি ৯০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬০ কোটি ৬৭ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮২৫ কোটি ৬২ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৪টির, দর কমেছে ৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির। তবে লেনদেন হয়নি ২৪টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮০.০৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.৮৩ শতাংশ বেড়ে ১৩ হাজার ৩০৭.৭১ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১.০৯ শতাংশ বেড়ে ৯ হাজার ১৫৯.৮০ পয়েন্টে, সিএসআই সূচক ১.৬৯ শতাংশ বেড়ে ৯০৪.৬২ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ০.৫৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৪৯.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ৭ হাজার ৮২৪ কোটি ৩৬ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৯ লাখ ১ হাজার ৫১৯ কোটি ১৩ লাখ টাকা। টাকায়। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩০৫ কোটি ২২ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৫২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৬ কোটি ২ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৫০ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার ও ইউনিট দর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading