২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত শতাধিক
উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট ১৯:১৫
ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় আহত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রবিবার (১৫ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ১০৮ জনের আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয় দেয়নি। তাদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার পরিস্থিতি অব্যাহত রয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ (রবিবার) সকাল পর্যন্ত ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এখন ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
ইউডি/এআর

