চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ মার্চ, ২০২৬, আপডেট ১৮:৪০

ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা চলছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে গ্রামের বাড়িতে ফিরছেন নগরবাসী। ঈদযাত্রার চতুর্থ দিনে সোমবার (১৬ মার্চ) সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, প্ল্যাটফর্মে পরিবার-পরিজন নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন অনেক যাত্রী। তবে স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা বেশি হলেও ঈদযাত্রার এখনও প্রচণ্ড সেই ভিড় নেই।

সোমবার সকাল থেকে স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। নারী ও শিশু যাত্রীর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। অনেকেই পরিবার-পরিজন ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে ট্রেনের অপেক্ষায় করছেন।রেলওয়ে সূত্র জানায়, গত ৩ মার্চ থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলে।

৩ মার্চ যাত্রীদের মাঝে ১৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। ১৩ মার্চ থেকেই অগ্রিম টিকিটধারী যাত্রীদের পরিবহন শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এবারও ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। টিকিট যাচাই শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading