ইরানের ‘বাসিজ’ সামরিক ইউনিটের কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

ইরানের ‘বাসিজ’ সামরিক ইউনিটের কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, আপডেট ১৭:১০

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক আধাসামরিক বাহিনী ‘বাসিজ’ ইউনিটের কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক পোস্টে এই দাবি করা হয়। খবর আল-জাজিরার।

আইডিএফ জানায়, “মিলিটারি ইন্টেলিজেন্সের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী সোমবার (১৬ মার্চ) রাতে তেহরানের প্রাণকেন্দ্রে একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এতে গত ছয় বছর ধরে বাসিজ ইউনিটের কমান্ডারের দায়িত্বে থাকা গোলাম রেজা সোলাইমানিকে নির্মূল করা হয়েছে।”

ইরান এখন পর্যন্ত এই দাবি নিশ্চিত করেনি।

যদি এই তথ্য নিশ্চিত হয়, তাহলে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার পর, এটিই হবে এই যুদ্ধের সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading