মোস্তাফিজের চোট কতটা গুরুতর, যা জানা গেল

মোস্তাফিজের চোট কতটা গুরুতর, যা জানা গেল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, আপডেট ১৬:৪০

পাকিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের ৪৯তম এবং নিজের শেষ ওভার বোলিং করতে এসে পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির সজোরে মারা একটি বল এসে লাগে মোস্তাফিজের হাঁটুতে। ধারণা করা হচ্ছিল, বড়সড় হাঁটুর কোনো চোটে পড়তে পারেন এই তারকা বোলার। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বড় চোটের শঙ্কামুক্ত আছেন মুস্তাফিজ।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, চোট পাওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু পাওয়া যায়নি। নেই তেমন কোনো অস্বস্তিও। সূত্র আরও জানিয়েছে, ঈদ উদযাপন করতে ইতোমধ্যে নিজ জেলা সাতক্ষীরায়ও চলে গেছেন মোস্তাফিজ।

ঈদের ছুটি কাটিয়ে চলতি মাসেই পিএসএল খেলতে যাওয়ার কথা আছে মোস্তাফিজের। টুর্নামেন্টটিতে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা তার। তবে টুর্নামেন্টের মাঝপথেই হয়তো নিউজিল্যান্ড সিরিজ খেলতে আবার দেশে ফিরতে হতে পারে ফিজকে। পুরো বিষয়টি অবশ্য নির্ভর করছে বিসিবির থেকে অনাপত্তিপত্র পাওয়ার ওপরে।

এদিকে, শাহিন শাহ আফ্রিদির সজোরে মারা ওই বলে চোট পেয়ে সেদিন তৎক্ষণাত মাটিয়ে লুটিয়ে পড়লে মোস্তাফিজকে নিতে স্ট্রেচার নিয়ে আসা হয় মাঠে৷ তবে সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ান ফিজ। নিজের স্পেলের শেষ বল তো করেছেনই, ওই বলে তুলে নিয়েছেন হারিস রউফের উইকেটও, যা ম্যাচের পরিপ্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ উইকেট ছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading