ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৭ মার্চ) ২০২৬, আপডেট ২১:৩০
ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন আমেরিকার ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জোসেফ কেন্ট। তিনি ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এই সংঘাতের কারণে পদত্যাগ করলেন।
মঙ্গলবার দেওয়া এক চিঠিতে কেন্ট বলেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’ তার দাবি, ইরান আমেরিকার জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, আমেরিকার আইনের আওতায় যুদ্ধ শুরুর ক্ষেত্রে সাধারণত ‘তাৎক্ষণিক হুমকি’র বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে দেখা হয়।
তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরও প্রতিক্রিয়া জানায়নি।
ইউডি/এবি

