যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

উত্তরদক্ষিণমঙ্গলবার (১৭ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৫৫

মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমনের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের আগে ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকা ও ইসরায়েলের ‘নতজানু’ হওয়ার দাবি করেছেন।


কোন দেশ মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব পাঠিয়েছিল তা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর তাঁর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক সভা পরিচালনা করেছেন। সেখানে তিনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানান। 

রয়টার্স লিখেছে, বৈঠকে মোজতবা সশরীরে নাকি ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন তা স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমেরিকার সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছিল। তবে তিনি মধ্যস্থতাকারী দেশ বা প্রস্তাবের বিস্তারিত জানাননি।

প্রস্তাবের জবাবে সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতজানু না হওয়া, পরাজয় স্বীকার না করা এবং ক্ষতিপূরণ না দিলে আলোচনার জন্য এটি উপযুক্ত সময় নয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading