ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ৫ হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা আমেরিকার!
উত্তরদক্ষিণ। বুধবার (১৮ মার্চ) ২০২৬, আপডেট ০৯:১৯
হরমুজ প্রণালী পুনরায় চালু করার ‘প্রথম বড় পদক্ষেপ’ হিসেবে, মার্কিন অস্ত্রাগারের ‘সবচেয়ে শক্তিশালী কয়েকটি বোমা’ দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিকটবর্তী ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূল বরাবর অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ‘একাধিক’ ৫ হাজার পাউন্ড ওজনের ‘গভীর ভেদক্ষম’ (ডিপ পেনিট্রেটর) বোমা নিক্ষেপ করেছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, ‘হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূল বরাবর শক্তিশালী সুরক্ষিত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় মার্কিন বাহিনী সফলভাবে একাধিক ৫,০০০ পাউন্ডের গভীর ভেদক্ষম গোলাবারুদ ব্যবহার করেছে।’
ইউডি/এবি

