সদরঘাটে লঞ্চে ওঠার সময় ডুবে প্রাণ গেল ২ জনের

সদরঘাটে লঞ্চে ওঠার সময় ডুবে প্রাণ গেল ২ জনের

উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৪৫

রাজধানীর সদরঘাট এলাকায় ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছে তিনজন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুজন মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তৎপরতা চলবে

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading