জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত, সেগুলো বাস্তবায়ন করবে সরকার

জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত, সেগুলো বাস্তবায়ন করবে সরকার

উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ মার্চ, ২০২৬, আপডেট ২১:৩৫

জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত, সেগুলো বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জুলাই সনদের যেসব বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কোনকিছু চাপিয়ে দেওয়া তো ঠিক হবে না। তবুও সংসদে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে, ওয়াকআউট হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, দেশে এখন মব কালচার নেই বললেই চলে। নতুন দুর্নীতি কমিশন গঠন হবে, দুর্নীতি দমনের প্রশ্নে কোন আপস হবে না।

স্থানীয় সরকারের নির্বাচন চলতি বছরের মধ্যেই আয়োজিত হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি বিএনপির কাউন্সিলও এ বছর অনুষ্ঠিত হবে।

এসময় দলীয় সরকার স্বাভাবিকভাবেই দলীয় লোকদের নিয়োগ দেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা নিয়ে সমালোচনার কিছু নেই।

বলেন, দলীয় লোক নিয়োগ নিয়ে বিএনপির অতীতের রেকর্ড খারাপ না। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা যোগ্য।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading