সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ মার্চ, ২০২৬, আপডেট ২২:৩০

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু। গুরুতর আহত এই শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুরুতর আহত দেড় বছরের শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।তিনি জানান, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত দেড় বছরের শিশুকে নেওয়া হচ্ছে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে।

শিশুটির উন্নত নিশ্চিত ও চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আতিকুর রহমান রুমন জানান, গুরুত্বর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার শহিদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন।

আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন। সেইসঙ্গে আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানকার পরিচালকের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিন। একইসঙ্গে যাবতীয় চিকিৎসা ব্যয়ভারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী।জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় ঘটনাস্থলে ১ জন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহত শিশুটির বাবা-মাসহ আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading