চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিহত ২ 

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিহত ২ 

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১৩:২০

চট্টগ্রামের টেরিবাজারে অবস্থিত বহুতল ভবন অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতরা হলেন- মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলায়মান (২৮), উভয়ের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ১০টার দিকে টেরিবাজারের বক্সির বিটের কাছে অবস্থিত অর্কিড প্লাজা নামে ১২তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকাসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।

ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ এবং কাপড়ের দোকান রয়েছে।তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ধোঁয়ার কারণে তিনজন অসুস্থ হয়ে পড়লে পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠ তলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading