জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্ততি, নিরাপত্তা জোরদার

জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্ততি, নিরাপত্তা জোরদার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঈদের নামাজ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া আসন, ছাতা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহের প্রবেশদ্বারগুলোতে পুলিশ, সোয়াট টিম এবং ডগ স্কোয়াড অবস্থান নিয়েছে। মুসল্লি ও দর্শনার্থীদের তল্লাশি করার ব্যবস্থা করা হয়েছে এবং মাইক ও ক্যামেরার মাধ্যমে সুষ্ঠু নজরদারি করা হচ্ছে, যাতে কোনও বড় ধরনের সমস্যা এড়ানো যায়।

এবারের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক এবং বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

জামাতে নামাজ আদায়ে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান জামাতে উপস্থিত থাকবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে এবং নিরাপদে জামাতে অংশ নিতে পারেন।

ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ প্রতিটি দিক থেকে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পর্যাপ্ত স্বেচ্ছাসেবী ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া অনুকূল না হলে বা বৃষ্টি হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading