জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১৭:০০

পবিত্র ঈদুল ফিতর-এর তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় আজ বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সারা দেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য এই সভায় যাচাই-বাছাই করা হবে।ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

চাঁদ দেখার তথ্য সরাসরি জানানোর জন্য নির্দিষ্ট কয়েকটি টেলিফোন নম্বর (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭) চালু রাখা হয়েছে।

এছাড়া স্থানীয়ভাবে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading