ঈদ‌ ঘিরে স‌র্বোচ্চ সতর্ক অবস্থানে র‍্যাব

ঈদ‌ ঘিরে স‌র্বোচ্চ সতর্ক অবস্থানে র‍্যাব

উত্তরদক্ষিণ। শুক্রবার , ২০ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৩০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। শুক্রবার (২০ মার্চ) র‍্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

র‌্যা‌বের আইন ও গণমাধ্যম শাখা ‌থে‌কে জানা‌নো হয়, ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দফা নিরাপদব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়গুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রেখেছে।

দেশব্যাপী সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং।

ঘরমুখো মানুষকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি র‌্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে বিশেষ নজরদারি রয়েছে।যাত্রী হয়রানি রোধে টিকিট নিয়ে কোনও ধরনের কারসাজি বা অতিরিক্ত মূল্য আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে।

রাজধানীসহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‌্যাবের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

ভার্চুয়ালি যেকোনও ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‌্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading