জুমাতুল বিদায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

জুমাতুল বিদায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল
বাইতুল মোকারম

উত্তরদক্ষিণ। শুক্রবার , ২০ মার্চ, ২০২৬, আপডেট ১৫:০০

পবিত্র রমজান মাসের শেষ জুমা, জুমাতুল বিদা। এ উপলক্ষে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। বৃষ্টি উপেক্ষা করেই আজ দুপুর থেকে দলে দলে মুসল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য জাতীয় মসজিদে সমবেত হন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকেই মসজিদে মুসল্লিদের আগমন শুরু হয়। সময় যত গড়িয়েছে, ততই মানুষের উপস্থিতি বেড়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে এ মসজিদে সমবেত হন। দুপুর ১টার আগেই মসজিদের মূল অংশ পূর্ণ হয়ে যায়। আজানের পর নিচতলাসহ আশপাশের এলাকাও মুসল্লিতে ভরে ওঠে।

মুসলিম উম্মাহর কাছে রমজানের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ হলেও জুমার দিন বিশেষ ফজিলতপূর্ণ। আর রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদা হওয়ায় দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে।

মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেকের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশেষ মোনাজাতে আখিরাতের মুক্তি, দেশ ও মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনা করা হয়।

এ সময় অনেক মুসল্লিকে নিজেদের পরিবার ও প্রয়াত আত্মীয়দের মাগফিরাত কামনায় দান-খয়রাত করতেও দেখা যায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading