জাতীয় ঈদগাহের মোনাজাতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান
উত্তরদক্ষিণ। শনিবার (২১ মার্চ) ২০২৬, আপডেট ১১:০০
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে বিশ্বজুড়ে মুসলিমদের ওপর চালানো নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধ এবং নিপীড়িত মুসলমানদের রক্ষায় সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ ও খুতবা শেষে পরিচালিত দীর্ঘ মোনাজাতে তিনি বিশ্বশান্তি কামনা করেন। বিশেষ করে বর্তমানে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের চলমান হামলা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর চলমান জুলুম-নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি মহান আল্লাহর দরবারে বিশেষ সাহায্য প্রার্থনা করেন।
ইউডি/এবি

