শাকিবের ‘প্রিন্স’ প্রদর্শনে গড়বড়, ভাঙচুর

শাকিবের ‘প্রিন্স’ প্রদর্শনে গড়বড়, ভাঙচুর

উত্তরদক্ষিণ শনিবার (২১ মার্চ) ২০২৬, আপডেট ১৯:৩০

ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার প্রদর্শন ঘিরে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা।

নতুন সার্ভার সিস্টেমের জটিলতা, লাইসেন্স না পৌঁছানো এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বগুড়া, মাদারীপুর, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন জায়গার ‘অর্ধশতাধিক হলে’ সকালের শো ‘বাতিল হয়েছে’ বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

শাকিবের সিনেমা দেখতে না পেরে ক্ষেপে গিয়ে কিছু জায়গায় প্রেক্ষাগৃহে ভাঙচুরও করেছে মানুষ। দর্শক প্রবেশের পরেও সিনেমা চালাতে না পারায় অনেক জায়গায় টিকেটের টাকা ফেরত দিতে হল মালিকরা বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন উজ্জ্বল।

তিনি বলেন, সংকট দ্রুত কাটিয়ে উঠতে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার পরিবেশক নির্মাতা অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন ‘কাট এন্টারটেইনমেন্ট’ এবং হল মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

বেশ কয়েকজন হল মালিকের সঙ্গে কথা বলে গ্লিটজ জেনেছে, নতুন একটি সার্ভার সিস্টেমের মাধ্যমে সিনেমাটির কপি বৃহস্পতিবার গভীর রাতে সরবরাহ করা হয়। যা সরবরাহ করার নিয়ম আরও একদিন আগে। এই নতুন সার্ভার প্রযুক্তিতে অভ্যস্ত নন অধিকাংশ হল অপারেটর। ফলে অনেক হলে সার্ভার চালু করা, কনটেন্ট লোড করা এবং প্রদর্শনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়নি সময়মত।

এছাড়াও যেসব হলে সিনেমার কপি পৌঁছেছে, সেখানেও দেখা দিয়েছে লাইসেন্স জটিলতা ও সাউন্ড সমস্যার মত কারিগরি ত্রুটি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading