ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও আমেরিকা ও ইসরাইলের হামলা

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও আমেরিকা ও ইসরাইলের হামলা

উত্তরদক্ষিণ শনিবার (২১ মার্চ) ২০২৬, আপডেট ২২:৩০

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও ভয়াবহ হামলার চালিয়েছে আমেরিকা ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। 

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এই ‘অপরাধমূলক হামলা’ চালানো হয়েছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে শনিবারের (২১ মার্চ)  এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে আমেরিকাও সেখানে হামলা চালায়। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading