ইরান যুদ্ধ গুটিয়ে নিতে চাইছেন ট্রাম্প?

ইরান যুদ্ধ গুটিয়ে নিতে চাইছেন ট্রাম্প?

উত্তরদক্ষিণ শনিবার (২১ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৫৫

প্রায় তিন সপ্তাহ পর ইরানে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে নেওয়ার’ চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যেসব লক্ষ্য নিয়ে ইরান যুদ্ধ শুরু হয়েছিল সেগুলোও পূরণ হয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, “মধ্যপ্রাচ্যে আমাদের অসাধারণ সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি। আমরা আমাদের লক্ষ্যপূরণের খুব কাছে পৌঁছে গেছি।

ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও ২,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের পদক্ষেপ নিয়েছে বলে শুক্রবার খবর পাওয়া গেছে।

তাছাড়া, আমেরিকার প্রতিরক্ষা সদরেদপ্তর পেন্টাগনও যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে আরও ২০ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছে বলেও খবর বেরিয়েছে। তার মধ্যেই ট্রাম্প যুদ্ধ গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন।

ট্রাম্পের এই মিশ্র বার্তার পরপরই তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মার্কিন শেয়ার বাজারে ধস নামে। পরিস্থিতি সামলাতে তার প্রশাসন সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading