সুদানে হাসপাতালে ভয়াবহ হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪
উত্তরদক্ষিণ। রবিবার (২২ মার্চ) ২০২৬, আপডেট ১৩:১০
সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন শিশু রয়েছে। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুরের রাজধানী আল-দাইনের একটি শিক্ষণ হাসপাতালে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রোগী, দুইজন নারী নার্স ও একজন পুরুষ চিকিৎসকও রয়েছেন। হামলায় আরও ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আছেন।
হামলার ফলে হাসপাতালটির শিশু, মাতৃত্ব ও জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো হাসপাতালটি অচল হয়ে পড়েছে এবং শহরের জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।
ইউডি/এবি

