ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার মাসুদ উদ্দিন

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার মাসুদ উদ্দিন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, আপডেট ০৯:৩৫

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোর রাতে বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। তবে, মামলার বিস্তারিত কিছু জানা যায়নি।

২০০৭ সালের ১১ জানুয়ারি যখন সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়, তখন মাসুদ সাভারের ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।

তাকে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল এবং এর কিছুদিন পরই ২০০৮ সালের ২ জুন তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে নিযুক্ত করা হয়।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মাসুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ২০০৮ সালের ৮ জুন তাকে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত করে তৎকালীন সরকার।

সেনাবাহিনী থেকে অবসরের পর ২০১৮ সালে তিনি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির মনোনয়নে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading