পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব কোথায়? প্রশ্ন সারজিসের

পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব কোথায়? প্রশ্ন সারজিসের

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ মার্চ, ২০২৬, আপডেট ১৬:৩০

‘ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব কোথায়?’ এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২৫ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন।

হাসনাত আব্দুল্লাহ তার আসনের হিসাব দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব কোথায়?’উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সারজিস আলম।

শাপলাকলি প্রতীক নিয়ে তিনি পান ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading