৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের গান স্যালুট প্রদর্শন

৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের গান স্যালুট প্রদর্শন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, আপডেট ১৭:১০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীর পক্ষ থেকে তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর পুরাতন বিমানবন্দরে আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে একযোগে ৩১ বার তোপধ্বনি হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। এর মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধের শুরুটা হয় এই দিনে। এরপর ৯ মাসের প্রাণপণ যুদ্ধের পর বাঙালি জাতি পায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading