স্থল সেনা ছাড়াও ইরানে আমেরিকা বিজয়ী হতে পারবে: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

স্থল সেনা ছাড়াও ইরানে আমেরিকা বিজয়ী হতে পারবে: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ০৯:০০

ইরানে সামরিক লক্ষ্য অর্জনে স্থল সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে দাবি করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফ্রান্সে জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক বৈঠক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ইরানে আমেরিকা খুব দ্রুত তাদের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে এবং এ অভিযান মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

স্থল বাহিনী পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য ‘স্থল সেনা ছাড়াই’ অর্জন করতে সক্ষম। সামরিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করতে তিনি অস্বীকৃতি জানান।

একইসঙ্গে তিনি জানান, আমেরিকার ১৫ দফা শান্তি প্রস্তাবের জবাব এখনও পায়নি ওয়াশিংটন। তবে ইরানের প্রতিক্রিয়া ‘যেকোনো মুহূর্তে’ আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যেই আমেরিকা তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুবিও বলেন, এই যুদ্ধে অন্য কোনো দেশের সহায়তা আমেরিকা চায় না।

অন্যদিকে, ইরান যদি হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা চালুর চেষ্টা করে, তা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বিশ্ব সম্প্রদায়ের এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করা উচিত এবং যেসব দেশ এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে, তাদের পদক্ষেপ নেওয়া দরকার।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চলমান সংঘাতে বৈশ্বিক জ্বালানি বাজারে এর ব্যাপক প্রভাব পড়ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading