স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৪৫

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) এক শোক বিবৃতি তিনি বলেন, ‘আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

জামায়াত আমির বলেন, ‘আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।’

এদিন স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মরদেহ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পর দিন ৩০ মার্চ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজার সামনে বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বাদ যোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading