পদ্মায় বাসডুবি: সমাপ্তি টানা হলো উদ্ধার অভিযানের
উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ১৯:১০
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা কড়া হয়েছে। আর কোনো নিখোঁজের দাবি না থাকায় সমাপ্ত করা হয় উদ্ধার অভিযান। নিখোঁজ দাবির পর সবশেষ উদ্ধার করা হয়েছে ইটভাটা শ্রমিক রিপনের মরদেহ।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় ফেরির পল্টুন সরিয়েও চালানো হয় তল্লাশি। তবে সেখানেও আর মেলেনি কিছু। এর মাধ্যমে শেষ হলো তিন দিনের উদ্ধার অভিযান।
গত বুধবার (২৫ মার্চ) দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে সৌহার্দ্য পরিবহণের একটি বাস ফেরীতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। মুহূর্তের ভেতর বাসটি তলিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সৌহার্দ্য পরিবহণের লাইসেন্স স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে দুটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
ইউডি/এআর

