লেবাননে ইসরাইলি হামলায় আলী শুয়াইবসহ দুই সাংবাদিক নিহত

লেবাননে ইসরাইলি হামলায় আলী শুয়াইবসহ দুই সাংবাদিক নিহত

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১২:৪০

লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর মালিকানাধীন একটি টেলিভিশন নেটওয়ার্কে কর্মরত একজন লেবানিজ সাংবাদিকও ছিলেন।

হিজবুল্লাহর মালিকানাধীন আল মানার টেলিভিশন জানিয়েছে, তাদের সাংবাদিক আলী শুয়াইব যে গাড়িতে ছিলেন, সেটিকে লক্ষ্য করে চালানো এক ইসরাইলি হামলায় তিনি নিহত হন।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী শুয়াইবকে ‘একজন সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্ত করেছে, যিনি সাংবাদিকের ছদ্মবেশে দক্ষিণ লেবাননে ইসরাইলি সৈন্যদের অবস্থান ফাঁস করছিলেন।

তবে, তার মৃত্যুর খবর ঘোষণা করে প্রকাশিত প্রতিবেদনে আল মানার শুয়াইবকে প্রতিরোধ গণমাধ্যমের একজন আইকন বলে অভিহিত করে।

অন্যদিকে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানায়, তারা এই হামলার তদন্ত করছে এবং আরও বলেছে যে, ‘সাংবাদিকরা বৈধ লক্ষ্যবস্তু নন, তারা যে প্রতিষ্ঠানেই কাজ করুন না কেন।’

সিপিজে তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘এই যুদ্ধে এবং এর আগের দশকগুলোতে আমরা একটি উদ্বেগজনক প্রবণতা দেখেছি, যেখানে ইসরাইল কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সাংবাদিকদের সক্রিয় যোদ্ধা ও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করছে।’

ইসরাইলি হামলায় ভাইবোন ফাতিমা ও মোহাম্মদ ফতুনি নামে আরও দুই সাংবাদিকও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান ও হিজবুল্লাহপন্থি আল মায়াদিন চ্যানেল।

লেবাননের প্রেসিডেন্ট এই হামলাকে একটি “জঘন্য অপরাধ” বলে অভিহিত করেছেন।

সূত্র: সিএনএন

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading