বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের বড় সুখবর দিল সরকার

বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের বড় সুখবর দিল সরকার

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৩০

গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবশেষে ঘটল অবসান। বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের জন্য এলো বড় এক সুখবর। বাসা বাড়ির প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিদ্ধান্তটি কার্যকরের সুনির্দিষ্ট কোনো সময় এ সময় মন্ত্রী উল্লেখ না করলেও আশ্বাস দেন দ্রুততম সময়ের ভেতর সেটি কার্যকর করার।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি।

গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দিচ্ছি।’উল্লেখ্য, প্রতি মাসেই প্রতিটি মিটারের জন্য গ্রাহককে বিদ্যুৎ বিলের সঙ্গে গুণতে হয় অতিরিক্ত অর্থ। মিটার ভাড়া কিংবা রক্ষণাবেক্ষণ চার্জের নামে নেওয়া হয় এই অর্থ।

মিটারের প্রকৃত দাম উঠে আসার পরও দিতে হতো মিটার চার্জ। এ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ছিল বড় রকমের অসন্তুষ্টি। তারই জের ধরে এবারে সেটি সমাধানের ঘোষণা এলো সরকারের পক্ষ থেকে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading