কপাল পুড়ল ১১ ডিসির

কপাল পুড়ল ১১ ডিসির

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১৫:০৫

দেশের মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়েছে সরকার। সারা দেশের গুরুত্বপূর্ণ ১১টি জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে একযোগে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের ডিসি জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ডিসি সৈয়দ আনিসুল কবির, লালমনিরহাটের ডিসি এইচ এম রফিক হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের ডিসি মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের ডিসি শামীম আরা রিনি, খুলনা ডিসি আ স ম জামশেদ খোন্দকার, নরসিংদীর ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন, রাজশাহীর ডিসি আফিয়া আখতা ওইরকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।যদিও প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে প্রশাসনিক সংস্কার বা নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে একই দিনে (২৯ মার্চ) ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।সেই ধারাবাহিকতায় বিদায়ী কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার এই আদেশ জারি করা হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বর্তমান দায়িত্ব থেকে দ্রুত অবমুক্ত হয়ে মন্ত্রণালয়ে রিপোর্ট করবেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading