‘স্থল দিয়ে আমেরিকান সেনাদের প্রবেশের অপেক্ষায় আছে ইরানি বাহিনী’
উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১৭:০৫
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, আমেরিকান সেনাদের স্থলে প্রবেশের জন্য অপেক্ষা করছে ইরান। রবিবার যুদ্ধ শুরুর ৩০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।
বার্তায় গালিবফ বলেছেন, “শত্রু প্রকাশ্যে আলোচনার ইঙ্গিত দিলেও গোপনে স্থল হামলার ষড়যন্ত্র করছে। আমেরিকা ১৫ দফা তালিকার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরছে এবং যুদ্ধে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা-ই করার চেষ্টা করছে।”
তিনি বলেন, ইরানি বাহিনী ‘আমেরিকান সেনাদের স্থলে প্রবেশের অপেক্ষায় আছে, যাতে তাদের ওপর গোলাবর্ষণ করা যায়।’
ইরানের আত্মসমর্পণের বিষয়ে গালিবফ বলেন, ইরানের বার্তা ‘স্পষ্ট’ এবং তারা ‘অপমান’ মেনে নেবে না।
কিছু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন গালিবফকে একজন সম্ভাব্য সহযোগী এবং এমনকি ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচনা করেছিল।
ইউডি/রেজা

